ঘুরে দাঁড়াচ্ছে
বাংলাদেশের অর্থনীতি
ন তু ন প্র জ ন্মে র ভা ব না
প্রকাশ : ১৯ মার্চ ২০১৪, ২১:৫৮
অর্থনীতির চাকা সচল
ও বেগবান করতে প্রয়োজন
সত্ রাজনীতি ও সুশীল সমাজ
যেহেতু অর্থকে যে কোন রাষ্ট্রের প্রাণ তথা মূল চালিকাশক্তি হিসেবে গণ্য করা হয় সেহেতু এ অর্থের ব্যবহার ও বিনিয়োগ সম্পর্কে আরো সচেতন হওয়া উচিত। সমপ্রতি বাংলাদেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছিল এতে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এদেশের রাজনৈতিক দলগুলোর যথেষ্ট দেশপ্রেম ও মানবপ্রেমের ঘাটতি রয়েছে। রাজনীতি রাষ্ট্রের প্রত্যন্ত বিভাগের উপর প্রভাব বিস্তার করে তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাষ্ট্রের প্রাণশক্তির উপর যেন চাপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। এতে সরকারি পক্ষ, বিরোধী দল তথা সর্বোপরি সব রাজনৈতিক দলেরই সদিচ্ছা থাকা প্রয়োজন। রাজনীতি ও অর্থনীতি যেহেতু পারস্পরিক সম্পৃক্ত তাই অর্থনীতির চাকা সচল ও বেগবান করতে সুশীল রাজনীতির প্রতি মনোনিবেশ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সুপ্রচেষ্টা ও সুশীল সমাজের সহযোগিতাই একমাত্র পারে অর্থনীতির চাকা সচল রাখতে।
রিয়াদ আরেফিন
বিএ অনার্স (১ম সেমিস্টার)
ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা।
বাংলাদেশের অর্থনীতি
অবশ্যই ঘুরে
দাঁড়িয়েছে
প্রতিবেশী দেশের চেয়ে অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, ইতিমধ্যে বিশ্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশে কোন মন্দা নেই। অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ আমেরিকার মতো দেশ লক্ষাধিক শ্রমিক ছাঁটাই করলেও বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটেনি। মধ্য এশিয়ার দেশগুলোতেও চরম অশান্তি বিরাজ করছে। কারণ যোগ্য জনবল না থাকার কারণে তারা কারো না কারো শরণাপন্ন হয়েছে। যার ফলে প্রতিনিয়ত দেশগুলোতে দাঙ্গা-হাঙ্গামা চলছে।
মিথুন দাস
শিক্ষার্থী, ইউডা।
বিশ্বজুড়ে মন্দা থাকা
সত্ত্বেও বাংলাদশের অর্থনীতি
এগিয়ে যাচ্ছে
বর্তমান সরকার ভবিষ্যতের কথা চিন্তা করে দক্ষ জনবল তৈরি না হওয়া পর্যন্ত বিদেশিদের দিয়ে খনিজ সম্পদ উত্তোলন করবে না। নিঃসন্দেহে সরকারের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্বজুড়ে মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আর এর জন্য বড় ভূমিকা রাখছে গ্রামীণ অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কারণে উন্নত বিশ্বের দেশগুলো আমাদের দেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে।
কামরুন নাহার
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ।
সরকারের দক্ষতা ও কার্যকরী
পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে
খাদ্য নিরাপত্তা, মাতৃমৃত্যু হ্রাস, চিকিত্সা সেবা উন্নীতসহ অর্থনীতির ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশ অনেক এগিয়েছে। গ্রামের মানুষ এখন অনেকটাই ভাল। উত্তরাঞ্চলকে মন্দার অঞ্চল বলা হলেও বর্তমানে দেশে কোন মঙ্গা নেই। সরকারের দক্ষতা ও কার্যকরী পদক্ষেপে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।
সাইদুর রহমান
শিক্ষার্থী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
দেশের উন্নতি এবং অবনতি
দুটোই নির্ভর করে সে
দেশের অর্থনীতির উপর
একটা দেশের উন্নতি এবং অবনতি দুটোই নির্ভর করে সে দেশের অর্থনীতির উপর। আমাদের দেশের অর্থনীতির চাকা আবারো ঘুরে দাঁড়াচ্ছে দেখে সত্যিই খুব ভালো লাগছে। তবে আশংকা হচ্ছে। বিএনপি যেভাবে হুমকি দিচ্ছে যে উপজেলা নির্বাচনের পর আবারো আন্দোলন শুরু করবে তাতে তো তাই মনে হয়। আন্দোলন মানেই অর্থনীতির বারোটা বাজানো, গরীবের পেটে লাথি মারা। বিএনপি আন্দোলন শুরু করার আগে সরকারের কি ভূমিকা থাকবে সেটাই দেখার বিষয়।
জিলফুল মুরাদ
শিক্ষার্থী, স্টামফোর্ড ইউনিভার্সিটি।
ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের
অর্থনীতি, এগিয়ে
নিতে হবে সকলের
ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এখন এর চাকা এগিয়ে নিতে হবে সকলের। বিশেষ করে রাজনৈতিক নেতাদের এবং সেই সকল অর্থবিত্তশালীকে যারা দেশের টাকা বিদেশে পাচার করে তৃপ্তির ঢেঁকুর তুলতে চান। তাদেরকে ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে বিশেষ করে নতুন প্রজন্মকে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও বেকারত্বের বোঝা নিয়ে হতাশাগ্রস্ত জীবন কাটাচ্ছেন। এই তরুণ প্রজন্মকে ধ্বংসাত্মক রাজনীতির দিকে আর ঠেলে না দিয়ে বরং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে কর্মে নিয়োগ দিলেই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের অর্থনীতি মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের দরবারে।
মো: আকতার হুসাইন
মাস্টার্স ফাইনাল পর্ব (রাষ্ট্রবিজ্ঞান)
সরকারি বিএম কলেজ, বরিশাল।