ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজির যাত্রা শুরু
প্রকাশ : ২০ মার্চ ২০১৪, ২০:২৭
গতকাল কাওরান বাজারস্থ বিডিবিএল ভবনের ৭ম তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ড্যাফোডিল-জাপান ইনস্টিটিউট অব টেকনোলজি (ডিজেআইটি)। ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা বিজনেস পার্টনারস, জাপানের ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, ডিআইআইটির পরিচালক রথীন্দ্র নাথ দাসসহ ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ডিজেআইটি মূলত বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগ ও বিনিয়োগে ঢাকায় স্থাপিত একটি আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট। জাপানসহ আন্তর্জাতিক আইসিটি সেক্টরে কর্মসংস্থানের উপযোগী জনবল গড়ে তোলাই এর মূল লক্ষ্য। ডিজেআইটির পরিচালনা পর্ষদে রয়েছেন গুগলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নরিও মুরাকামি, আইবিএম কনসাল্টিংয়ের সাবেক পার্টনার সেগিও কিজাকি এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।