অ্যা প স

ড্যাশক্লক উইডগেট

অ্যান্ড্রয়েডের লকস্ক্রিন থেকে যারা নানা ধরনের তথ্য পেতে চান, তাদের জন্য রয়েছে ড্যাশক্লক উইডগেট। এই অ্যাপসটি লকস্ক্রিনেই তারিখ, সময়, আবহাওয়ার তথ্য, অপঠিত ইমেইল, এসএমএস নোটিফিকেশন, ক্যালেন্ডার, মিসড কল, ব্যাটারি চার্জ প্রভৃতি তথ্য প্রদর্শন করবে। ফলে অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিন থেকেই তথ্য লাভে ড্যাশক্লক হয়ে উঠতে পারে আপনার প্রথম পছন্দ। http://goo.gl/O5V4yf ঠিকানা থেকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপসটি।