পড়ার বিষয় মার্চেন্ডাইজিং

বিশ্ব বাজারে একটি অপার সম্ভাবনাময় ক্ষেত্র—গার্মেন্টস শিল্প। কিন্তু এই শিল্পকে এগিয়ে নিতে মূল চালিকা শক্তি অর্থাত্ যে দক্ষ জনবল দরকার, তার প্রকট অভাব প্রায় সর্বত্রই। আর এই শূন্যতা পূরণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই এগিয়ে চলেছে কলেজ অব ফ্যাশন টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (সিএফটিএম)। এটি সম্পূর্ণ প্রফেশনাল ও কর্মমুখী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের অধিভুক্ত এই কলেজটি বিএমএন থ্রি ফাউন্ডেশেন কর্তৃক প্রতিষ্ঠিত এবং ট্রাস্টিবোর্ড অ্যাক্ট কর্তৃক নিবন্ধিত। কলেজটির পরিচালনা পর্ষদে সভাপতি হিসেবে আছেন হরাইজন ফ্যাশন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) মীর মোবাশ্বের আলী এবং সার্বিক পরিচালনায় আছেন শেখ মোহাম্মদ নিজামউদ্দিন (এমবিএ), যিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশা এবং একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া সিএফটিএম ওয়ারউইক ইউনিভার্সিটি, ইউকে এবং জি-আই-জেড, জার্মানের মনোনীত কনসালটেন্ট হিসেবে ৩২টি গামের্ন্টস ফ্যাক্টরিতে দক্ষ জনবল গড়ার কাজে নিয়োজিত রয়েছেন। একই সাথে সিএফটিএম মনোনয়ন পেয়েছেন গার্মেন্টস শিল্পে ওর্য়াল্ড ব্যাংকের রেজিস্টার্ড কনসালটেন্ট হিসেবেও। যেকোনো গ্রুপ থেকে কমপক্ষে জিপিএ ২.৫ পেয়ে এইচএসসি পাস করেছেন এমন শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৪ বছর মেয়াদি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানু. টেকনোলোজি, নিটওয়্যার ম্যানু. টেকনোলোজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি কোর্সে ভর্তি ও এর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এসব বিষয়ে জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :ট্রপিক্যাল রাফা টাওয়ার, সেক্টর-৬, উত্তরা, হাউস বিল্ডিং, ঢাকা। ফোন :০১৯১২০৭৩২৫০ ও ০১৭১০৭৮৬৩৫৮। একই সাথে যারা ‘ও’ লেভেল বা জিইডি অথবা শুধু এইচএসসি পাস, তাদের জন্য রয়েছে চার বছর মেয়াদি (১২০ ক্রেডিট) সিএফটিএম গ্র্যাজুয়েট প্রোগ্রাম জি-সিএফটিএম হায়ার ন্যাশনাল ডিপ্লোমা প্রোগ্রাম অথবা দুই বছর মেয়াদি (৬০ ক্রেডিট) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি কোর্স এবং গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট কোর্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাবেন। এদিকে স্নাতক পাসকৃতরা পড়তে পারেন এক বছর মেয়াদি ৩০ ক্রেডিটের ই-এমবিএ প্রোগ্রামে অ্যাপারেল মার্চেন্ডাইজিং। আর সাটিফিকেট কোর্স (ছয় মাস) করতে চাইলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন ও ওয়ার্ক স্টাডি অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং ফর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং কোর্সগুলোর যেকোনো একটিতে ভর্তি হতে পারেন। সিএফটিএম’র রয়েছে দেড় মাস থেকে চার মাস মেয়াদি বিভিন্ন শর্ট কোর্স যেমন—ফেব্রিক্স, প্যাটার্ন, কমপ্ল্যায়েন্স ও অন্যান্য কর্মমুখী কোর্স।