রংপুরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে জামায়াতে ইসলামী রংপুর জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে র্যাব।

গত মঙ্গলবার রাতে নগরীর ছালেক পাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৩ এর  কোম্পানি কমান্ডার এএসপি  মোতাহার  হোসেন  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ রংপুরের সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক দল গত মঙ্গলবার রাতে নগরীর ছালেক পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় গোপন বৈঠককালে জামায়াতে ইসলামী রংপুর  জেলার  সেক্রেটারি ওবায়দুল্লাহ ও মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক  গোলাম কিবরিয়াকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ ও কিবরিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেন।