হবিগঞ্জ শহরতলীর গোবিন্দপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মামুন মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মোঃ ইদ্রিছ আলীর পুত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মামুন মিয়া নামে ওই যুবক তার নিজ ঘরে গোসল করার সময় বাথরুমের ভেতরে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাত্ক্ষণিক আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।