থাকরালের ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ১৯:৪৪
থাকরাল ইনফরমেশন সিস্টেমসের আয়োজনে গত ২০ মার্চ ২০১৪ রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে থাকরাল ইনফরমেশন সিস্টেমসের সিইও শাহজামান মজুমদার (বীর প্রতীক), চিফ অপারেটিং অফিসার বাসব বাগচী, ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আলী ও ভিএমওয়্যার ইন্ডিয়া এ্যান্ড এসএএআরসি’র সিস্টেম ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নরেশ পুরোহিতসহ থাকরাল ও ভিএমওয়্যারের কর্মকর্তা ও ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। থাকরাল ইনফরমেশন সিস্টেমসের ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আলী বলেন, ‘ভার্চুয়ালাইজেশন ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেশে এক বিশাল ক্ষেত্র দেখতে পাচ্ছি যা প্রতিষ্ঠানগুলোতে কাজের ফেক্সিবিলিটি প্রদানের পাশাপশি খরচও কমিয়ে দিবে।’ প্রতিষ্ঠানটির সিইও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে টোটাল কস্ট অব ওনারশিপ হ্রাসের কারণগুলো নির্ধারণ করতে আমরা ভিএমওয়্যারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছি।’ ভিএমওয়্যারের নরেশ পুরোহিত বলেন, ‘সর্বোচ্চ মানের সেবা প্রদানের মাধ্যমে আমরা ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করতে বদ্ধ পরিকর।’