আসুস নোটবুক
প্রকাশ : ২২ মার্চ ২০১৪, ১৯:৪৪
আসুস ব্র্যান্ডের এক্স৪৫০এলসি মডেলের নতুন নোটবুক বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। ১.৬ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর ছাড়াও এতে রয়েছে এনভিডিয়ার ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, সনিকমাস্টার অডিও, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। এটি সব ধরনের কাজের উপযোগী। ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৫৫,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪২,৯১৮৩২৯১।