নোটিশ বোর্ড

হেয়ারোবিক্স ব্রাইডালে ২৬% ছাড় স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার ধানমন্ডিস্থ হেয়ারোবিক্স ব্রাইডালে আগামী ২৬ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত হেয়ার রিবন্ডিং এবং রিবন্ডিং হেয়ার ট্রিটমেন্টে ২৬% ছাড়। বৈশাখে স্টুডিও এমদাদ স্টুডিও এমদাদ বৈশাখে আনছে বৈশাখী আমেজের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাঞ্জাবি, ফতুয়া। রঙে থাকছে লাল, সবুজ, টিয়া, কালো, ম্যাজেন্ডার সংমিশ্রণে সুতি, এন্ডি ফেব্রিক্স। এবারের থিম হচ্ছে হাতপাখা ও পুরোনো দরজার কারু নকশা। এই থিমেই করা হচ্ছে সারফেস অলঙ্কার। ব্লক, বাটিক, টাইডাই, ডাই-শিবুরির সাথে মিশে আছে কাঁথা ও গ্লাস। শাড়িতে টাইডাই উজ্জ্বলতার সাথে বৈশাখের ঘ্রাণ পাবে ক্রেতারা। হ্যান্ড বাটিক করা হয়েছে সুতি নরম শাড়িতে। একটু মর্ডান ফর্মের সাথে ব্লক রঙে লাল ও কমলার প্রাধান্য। শাড়ির সামঞ্জস্য টাইডাই , শিবুরী, ব্লক পাঞ্জাবি। রেগুলার মাপে লাল, কালো, কমলা থাকবে উজ্জ্বল রঙে। ফতুয়া হবে ব্লক, বাটিক, অ্যাপ্লিক ও তাঁতের বুননে। সালোয়ার-কামিজের মধ্যে থাকছে ব্লক, বাটিক, ডাই, অ্যাপ্লিক ও হাতের কাজ। বড়দের ম্যাচিংয়ে থাকছে বাচ্চাদের পাঞ্জাবি। আরও থাকবে টেরাকোটা রেশমি চুড়ি, ব্লাউস পিসসহ অন্যান্য আইটেম। স্বদেশি স্টুডিও এমদাদ হচ্ছে উওরা ৩ নম্বর সেক্টরের লতিফ এম্পরিয়ামে। স্টুডিও এমদাদ শিগগিরই উদ্বোধন হবে যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোর স্বদেশিতে। বিশেষ আকর্ষণ হচ্ছে স্টুডিও এমদাদ ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের দিচ্ছে বিশেষ ছাড় ২০%। চলবে ৭-১৩ এপ্রিল পর্যন্ত। আকাঙ্ক্ষা’স অফার রামপুরায় অবস্থিত আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড সিহিড ব্রাইটেনিং নামের নতুন এক অ্যারোমা থেরাপি ফেসিয়াল এনেছে। যেকোনো ত্বকের জন্য উপযোগী সিহিড ফেসিয়ালের প্রতিটি সিটিং বা সেবায় ত্বকের উজ্জ্বলতা বাড়বে, ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করবে। এ ফেসিয়ালের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে হাতের যত্ন করার সুযোগ। ফেসিয়ালটি করতে সময় লাগবে দেড় ঘণ্টা আর সেবার মূল্য দুই হাজার ২৫০ টাকা। যোগাযোগ :প্রধান কার্যালয়—৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকা। ইজি ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। গ্রীষ্মের এই গরমে চাই হালকা পোশাক। ইজি নিয়ে এসেছে সময় উপযোগী শার্ট। ইজির পোশাকে রয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও কারচুপির কাজ। ইজির সকল শো-রুম সেজেছে নতুন সব ডিজাইনের পোশাকে। ইজির এসব পোশাকের ডিজাইন করেন তৌহিদ চৌধুরী। ইজিতে থাকছে টি-শার্ট, পলো-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি। এসব পোশাক খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। লোটো ২০১২ সাল থেকে পৃথিবীর অন্যতম খ্যাতি অর্জনকারী ব্র্যান্ড লোটোর বাংলাদেশে পদার্পণের মাধ্যমে তরুণদের মধ্যে চলছে নতুন এক ধারা। সেই ধারা অব্যাহত রাখতে নতুন বছরে নতুন আঙ্গিকে লোটো নিয়ে এল এপারেলসে ভিন্ন ডিজাইনের হাই কোয়ালিটি ইউরোপিয়ান কালেকশন। বাংলাদেশে লোটোই একমাত্র সম্পূর্ণ লাইফস্টাইল সল্যুশন। গরমের শুরুতেই যেন এর তীব্রতার প্রভাব লক্ষ করা যাচ্ছে। তাই গরমের পোশাক হিসেবে এবার এপারেলসে থাকছে অত্যন্ত আরামদায়ক ক্যাজুয়াল এবং স্পোর্টই পোশাকের এক নিপুণ কম্বিনেশন। গরমের পুরো সময়জুড়েই পোলো শার্ট, টি-শার্ট এবং ট্যাঙ্ক টপের কদর একটু বেশিই থাকে। মুসলিম কালেকশন তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে নতুন ডিজাইনের আকর্ষণীয় সব ফ্যাশনেবল শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে ডিজাইন এক্সক্লুসিভ নামে আকর্ষণীয় এসব শার্ট। তরুণদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে বাহারি ডিজাইনের এসব শার্ট ১ মার্চ থেকে পাওয়া যাচ্ছে সাদা, কালো, নীল, খয়েরি, হলুদ, সবুজ, লাল, গোলাপি, বেগুনি, ম্যাজেন্টা, অ্যাশ প্রভৃতি রঙে। নোঙর ঋতুর পালাবদলে এসেছে গরমকাল। আর এই গরমে চাই হালকা পোশাক। সময়ের বিবেচনায় ফ্যাশন হাউস নোঙর নিয়ে এসেছে রং-বেরঙের টি-শার্ট। ঢাকার খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের দ্বিতীয় তলার ২০৯ নম্বর দোকানের নোঙর ফ্যাশন হাউসে প্রতিদিনই ফ্যাশন সচেতন ক্রেতাদের ভিড় বাড়ছে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। স্টাইল সেলে বৈশাখ ফ্যাশন ফেয়ার বাঙালির প্রাণের উত্সব পহেলা বৈশাখ উপলক্ষে অভিজাত ফ্যাশন হাউস স্টাইল সেল নিয়ে এসেছে বিশেষ কালেকশন। এই বৈশাখী আয়োজনের মধ্যে থাকছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া, শাড়ি, লেহেঙ্গা, ব্যাগ, ফুটওয়্যার ও জুয়েলারি। সিল্ক, সাটিন, কটন আর লিনেনই এই কালেকশনগুলোর মূল উপাদান। কালেকশনগুলো মূলত আমাদের ট্রেডিশনাল লুকের সাথে মডার্ন ফ্যাশনের মিশেল দেওয়া হয়েছে। রং আর বিষয় বৈচিত্র্যে অনন্য এই সব কালেকশনে এমব্রয়ডারি আর স্টোনের কাজও থাকছে যা টিনএজার থেকে চল্লিশোর্ধ্ব সব বয়সীদের জন্য মানানসই। এছাড়াও স্টাইল সেল আয়োজন করছে—স্টাইল সেল পহেলা বৈশাখ ফ্যাশন ফেয়ার ২০১৪। ১ এপ্রিল শুরু হবে এই ফ্যাশন ফেয়ার যা সকলের জন্য উন্মুক্ত। ঢাকা রিজেন্সিতে স্বাধীনতা দিবসের আয়োজন ২৬ মার্চ, আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ থেকে ৪৩ বছর আগে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল এই দিনের। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয়েছিল স্বাধীনতা। জাতি পেয়েছিল একটি দেশ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত। গোটা দেশ মেতে উঠবে স্বাধীনতা উত্সবের আমেজে আর এই আমেজকে আরও একটু বাড়িযে দিতে, নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট । তাই দিনটিকে উদযাপন করতে চলে আসতে পারেন ঢাকা রিজেন্সিতে আর উপভোগ করতে পারেন বিশেষ দিনের মজাদার সব খাবারের ওপর ২০% ডিসকাউন্ট। ঢাকা রিজেন্সি এয়ারপোর্ট-এর খুব কাছে নিকুঞ্জ-২ এ অবস্থিত। বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।