মোবাইল অ্যাপসে ডিআইইউ’র একাডেমিক ফলাফল

গত ২৩ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য অধ্যাপক ড. এম লুত্ফর রহমান ‘ডিআইইউ একাডেমিক ফলাফল’ বিষয়ক মোবাইল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, সফটওয়ার বিভাগের বিভাগীয় প্রধান ড. তাৈহিদ ভূইয়াঁ, উপ-পরিচালক (আইটি) নাদির বিন আলী, সিনিয়র সহকারী পরিচালক (আইটি) মুহাম্মদ রফিকুল আলম রুবেল, সিনিয়র সহকারী পরিচালক (আইটি) রাশেদ করিম, সহযোগী ওয়েব ডেভেলপার মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। ডিআইইউ শিক্ষার্থীরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডিআইইউ ওয়েবসাইট ভিজিট না করেই তাদের একাডেমিক ফলাফল দেখতে পারবে। বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ১০ম সেমিস্টারের দুই শিক্ষার্থী মো. ইকবাল হোসেন ও লোরা অনন্যা। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগে ইন্টার্নশিপ করছেন।