সাড়ে তিনটা নয় সাড়ে সাতটা
প্রকাশ : ২৪ মার্চ ২০১৪, ২১:৪৩
আজ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ যে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে, এটা কারোরই না জানা থাকার কথা নয়। কিন্তু আইসিসির হয়ে যারা টিকিট ছেপেছেন, তারা ব্যাপারটি গুলিয়ে ফেলেছিলেন। ফলে এই ম্যাচের বেশ কিছু টিকিটে খেলার সময় ছাপা হয়েছে ৩:৩০টা!
যদিও আইসিসির সূচী, প্রেস বিজ্ঞপ্তি; সবকিছুই নিশ্চিত করছে যে, ম্যাচ ৭:৩০ থেকে, তারপরও নিশ্চিত হতে কর্মকর্তাদের দ্বারস্থ হওয়া গেল। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিচালক ধীরাজ মালহোত্রা এ ব্যাপারে বললেন, ‘টিকিটে এটা ছাপা হওয়া আসলেই প্রিন্টিং মিসটেক। আমরা যতোভাবে সম্ভব চেষ্টা করছি, সবাইকে জানানোর। দর্শকদের বলবো, ম্যাচ সূচী অনুযায়ী সাড়ে সাতটা থেকেই শুরু হবে। সে জন্য যথানিয়মে গেট খোলা হবে এবং যথানিয়মেই আসতে হবে।’