দ্বিতীয় বিভাগ ভলিবল শুরু আজ

দ্বিতীয় বিভাগ লীগের নয়টি দল নিয়ে আজ ভলিবল স্টেডিয়ামে শুরু হবে পদ্মা ক্রাউন দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ। খেলা শুরু হবে বিকাল তিনটায়। উদ্বোধনী দিনে যুব সংঘ ও সোনালী ব্যাংক, নগর সমাজ কল্যাণ সংঘ ও ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, নবোদয় সংঘ ও শাহবাগ স্পোর্টস ক্লাব, দিলকুশা এসসি ও বনানী নবারুণ সংঘ মুখোমুখি হবে। স্টেডিয়ামের দুটি মাঠে প্রতিদিন বিকাল সাড়ে তিনটা ও ৫টায় চারটি খেলা অনুষ্ঠিত হবে।