আইএসটিকিউবি’র বার্ষিক সাধারণ সভায় বিএসটিবি প্রতিনিধি দল
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২১:২২
বাাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) তিন সদস্যের এক প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে ২৬ থেকে ২৮ মার্চ অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশন বোর্ডের (আইএসটিকিউবি) বার্ষিক সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বিএসটিবি’র সাধারণ সম্পাদক ও ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক (প্রশাসন) মো. ইমরান হোসেন ও উপ পরিচালক (আইটি) নাদির বিন আলী। এবারের সম্মেলনে বিশ্বের ১৭০টি দেশ থেকে তিন শতাধিক প্রতিনিধি যোগদান করবে। বিএসটিবি বাংলাদেশে আন্তর্জাতিক মানের সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রমই পরিচালনা করে যাচ্ছে।