টুকিটাকি

শীর্ষে সাকিব শ্রীলঙ্কা সিরিজ থেকেই তার ফর্ম নিয়ে শঙ্কা ছিল। এশিয়া কাপে সেই শঙ্কা আরও প্রকট হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেও বলার মতো কোন পারফরম্যান্স নেই। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাই বাদ পড়লেন আব্দুর রাজ্জাক। আর তার অবর্তমানেই তাকে ছাড়িয়ে গিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় প্রথম স্থানে উঠে আসলেন সাকিব আল হাসান। সাকিব গতকাল পেয়েছেন লেন্ডল সিমন্সের উইকেট। ৩২ ম্যাচে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৩টি। আব্দুর রাজ্জাক তার থেকে একটি ম্যাচ কম খেলে পেয়েছেন ৪২টি উইকেট। তৃতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজা ২৬ ম্যাচে পেয়েছেন ২৫টি উইকেট। খেলোয়াড় উইকেট ম্যাচ সেরা সাকিব আল হাসান ৪৩ ৩২ ৪/২১ আব্দুর রাজ্জাক ৪২ ৩১ ৪/১৬ মাশরাফি বিন মুর্তজা ২৫ ২৬ ৪/১৯ অন্য গেইল টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এবারের বিশ্বকাপেই আসতে যাচ্ছে টি-টোয়েন্টির দ্বিতীয় আন্তর্জাতিক সেঞ্চুরি। সেটা তো হলই না, বরং গতকাল নিজের ছায়া হয়েই রইলেন ক্রিস গেইল। বলকে বাউন্ডারিতে পাঠানো যার কাছে ওয়ান-টুর ব্যাপার সেই গেইল কাল ৪৮ বলে করলেন ৪৮ রান! অল্পের জন্য গেইল নিজের জন্য ‘যন্ত্রণা’র এক রেকর্ড করতে পারলেন না। ৪৯ বলে এই বাংলাদেশের বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সবচেয়ে ধীর হাফ সেঞ্চুরি করেছিলেন। যদিও আগের দুই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাত্র ছয় রান করা গেইলের মুশফিকদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এসেই উইকেট রুবেল হোসেন ইনজুরি নিয়ে দলের বাইরে চলে না গেলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা হয়তো স্বপ্নই থেকে যেতো জিয়াউর রহমানের। সেই জিয়া ডাক পেয়েছেন। গতকাল নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচও খেলে ফেললেন। ১৯ তম ওভারে আক্রমণে আসলেন। এসে প্রথম বলেই পেলেন ক্রিস গেইলের উইকেট। ক্যাচ মিস না হলে হয়তো আরও একটা উইকেট লেখা হতো নামের পাশে। আর বাজে ফিল্ডিং মিলিয়ে দিলেন ১৬ রান। চার ‘শূন্য’ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করলো সাত উইকেটে ১৭১ রান। ডোয়াইন স্মিথের ৭২ আর ক্রিস গেইলের ৪৮ রান বাদ দিলে আর বাকি ব্যাটসম্যানদের কাছ থেকে তেমন একটা রানই আসলো না। সব মিলিয়ে শূন্য রানে আউট হয়েছেন মোট চার জন ব্যাটসম্যান। তারা হলেন - লেন্ডল সিমন্স, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো আর দিনেশ রামদিন। অতিরিক্ত খাত থেকে আসলো ১৯ রান!