মনসুর স্পোর্টিং জিতেছে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৪, ২৩:১৮
পাইওনিয়র ফুটবল লিগের পূর্ব জোনে ‘খ’ গ্রুপের খেলা গতকাল গেন্ডারিয়া ইষ্টার্ণ ক্লাব মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মনসুর স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ঢাকা একাদশকে হারিয়েছে। বিজয়ী দলের তাসিন ও হাসান এবং বিজিত দলের বাবু গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন তাসিন। পূর্ব জোনের খেলার উদ্বোধন করেন বাফুফের সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন।