স্বাধীনতা দিবসের খেলা

টেবিল টেনিস স্বাধীনতা দিবস টেবিল টেনিস টুর্নামেন্ট আজ বিকাল সাড়ে তিনটায় পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে। শরীর গঠন আজ দিনব্যাপী উন্মুক্ত শরীর গঠন জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে বেলা ১২টা থেকে। ৫টি ওজন শ্রেণীতে খেলা হবে। অংশ নিচ্ছে সেনাবাহিনী, বিভিন্ন ক্লাব ও সংস্থা থেকে প্রায় ২০০ জন খেলোয়াড়। ভলিবল পদ্মা ক্রাউন দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ আজ ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে। ৯টি দল লিগে খেলছে। দলগুলো হচ্ছে-যুব সংঘ, নগর সমাজ কল্যাণ সংঘ, নবোদয় সংঘ, দিলকুশা স্পোর্টিং ক্লাব, ঢাকা স্পোর্টিং ক্লাব, বনানী নবারুন সংঘ, শাহবাগ স্পোর্টস ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব, সোনালী ব্যাংক। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ খন্দকার আবুল হাসান লিগের উদ্বোধন করেন।