কুস্তিতে বিজিবি ও পুলিশ চ্যাম্পিয়ন

স্বাধীনতা দিবস ওয়ালটন রেফ্রিজারেটর উন্মুক্ত কুস্তি টুর্নামেন্টের পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। গতকাল হ্যান্ডবল মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টে পুরুষ বিভাগে ৮টি স্বর্ণ পেয়ে চ্যাম্পিয়ন হয় বিজিবি। পুরুষ বিভাগে বিজিবি ট্রফি নিলেও মহিলা বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশের মহিলা দল পেয়েছে ৫টি স্বর্ণ ও ৩টি রৌপ্যসহ ৮টি পদক। ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ পান পুলিশের নাসিমা খাতুন। রৌপ্য পান আনসারের হাজেরা আক্তার। ৫৫কেজিতে স্বর্ণ পান আনসারের রুনা আক্তার। রৌপ্য পান পুলিশ দলের পপি। ৫৮কেজিতে পুলিশের পক্ষে স্বর্ণ জয় করেন তানজিনা। রৌপ্য পান আনসার দলের রেহেনা। পুরুষ বিভাগে ৫৭ কেজিতে স্বর্ণ পেয়েছেন বিজিবি দলের জ্ঞানেশ্বর দেওয়ান। রৌপ্য পান সেনাবাহিনীর চন্দ্র লাল। ৬১কেজিতে স্বর্ণ লাভ করেন চ্যাম্পিয়ন দলের সিরাজুল ইসলাম। রৌপ্য পান সেনাবাহিনীর মনির হোসেন। ৬৫কেজিতে স্বর্ণ পান বিজিবির সুজন দাস এবং রৌপ্য পান পুলিশের মাহামুদ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি ইকবাল বিন আনোয়ার।