রাজনৈতিক দল নিয়ে হাজির হলেন কিম ডটকম
প্রকাশ : ২৭ মার্চ ২০১৪, ২০:৪২
প্রযুক্তি বিশ্বের আলোচিত ব্যক্তিত্ব কিম ডটকম এবারে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নতুন একটি রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে চমকে দিয়েছেন সকলকে। আসছে সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেবে কিম ডটকমের ‘দ্য ইন্টারনেট পার্টি’। ইন্টারনেট এবং প্রযুক্তির স্বাধীনতা, ব্যক্তি তথ্যের গোপনীয়তা এবং রাজনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলটি গঠন করেছেন কিম। দলটির ওয়েবসাইটে বলা হয়েছে, দলটি নির্বাচনে জয়ী হতে পারলে সুলভে দ্রুতগতির ইন্টারনেট প্রদান করবে, প্রযুক্তি খাতে চাকরির সুযোগ করবে, তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবে এবং স্বাধীনতার সুরক্ষা দানে কাজ করবে। নিউজিল্যান্ডের একটি ডিজিটাল মুদ্রা প্রবর্তনের অঙ্গীকারও করেছে দ্য ইন্টারনেট পার্টি। উল্লেখ্য, মেগা আপলোড ওয়েবসাইটকে কেন্দ্র করে কিম ডটকমের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে আসা হয়।