রোটারীর ভিশনারি ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২০:২৪
আর্তমানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারী বাংলাদেশের দুইদিনের বর্ণাঢ্য আয়োজন শেষ হলো সম্প্রতি। বসুন্ধরা কনভেনসন সেন্টারে আয়োজিত এই আনন্দ মুখর সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর আনিসুজ্জামান পদ্মভূষণ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত রোটারীর সাবেক গভর্নর দেবাশীষ মিত্র পিডিজি। রোটারী সম্মেলন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ এরশাদ আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী গভর্নর গোলাম মুস্তাফা, নির্বাচিত গভর্নর সাফিনা রহমান, নমিনি গভর্নর এসএম শওকত হোসেন, এলকে সিদ্দিকী, সেলিম রেজা, হাফিজুল¬াহ, লায়ন্স সামসুজ্জামান, জেলা সেক্রেটারি রকিব সর্দার, সম্মেলন কমিটির সেক্রেটারি আশরাফুজ্জামান নান্নু প্রমুখ। অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অন্যান্য পর্বে বেশ কয়েক ধাপে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যার মধ্যে উল্লে¬খযোগ্য হচ্ছেন বিটিভির মহা পরিচালক ম. হামিদ, চ্যানেল একাত্তরের বার্তা পরিচালক ইশতিয়াক রেজা, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী রওনাক হোসেন, সংবাদ পাঠিকা শিরিন শীলা, পিডিজি জালাল ইউ আহমেদ, পিডিজি ড. এম মোশারফ হোসেন প্রমুখ।