তামাক বিরোধী সম্মেলন অনুষ্ঠিত

সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘Tobacco Control and Research Cell (TCRC)’-এর উদ্যোগে ‘1st TCRC Anti-Tobacco Conference-2014’ ৬৬ গ্রিনরোড ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে দিনব্যাপী গবেষণা প্রবন্ধ উপস্থাপন, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও ধূমপানবিরোধী পোস্টার প্রদর্শনের আয়োজন করা হয়। সারাদেশের প্রায় ৪৫০০টি কলেজের ছাত্রছাত্রীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে ল্যাপটপ, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে ট্যাবলেট কম্পিউটার, পরবর্তী ৭ জনকে ডিজিটাল ক্যামেরা ও শেষ ১০ জনকে মহামূল্যবান বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন এই ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নূরুল মোমেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ব্যবসা শিক্ষা অনুষদের ডিন প্রফেসর মো. আব্দুল কুদ্দুস। সেমিনারে প্রথম পর্বে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য প্রদান করেন। টোবাকো ফ্রি কিডসের বাংলাদেশ প্রতিনিধি তাইফুর রহমান তামাকে কর আরোপ বিষয়ে বক্তব্য প্রদান করেন।