গেম কর্নার :
দ্য সিক্রেট ওয়ার্ল্ড
প্রকাশ : ২৮ মার্চ ২০১৪, ২০:২৫
একটি পৌরাণিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে দ্য সিক্রেট ওয়ার্ল্ড। তবে এখানে আধুনিক শহরের সব সুবিধাই বিদ্যমান। গেমার নিজের রাজত্ব হিসেবে ইচ্ছা করলে নিউইয়র্ক, লন্ডনসহ বেশ কয়েকটি শহরকে বেছে নিতে পারবে। গেমের কাহিনীর ধরনেও আনা যাবে পরিবর্তন। এ ছাড়া নানা ধরনের আধুনিক অস্ত্র থেকে নিজের জন্য উপযুক্তটি বেছে নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে পৌরাণিক ও লোককাহিনীর পাশাপাশি অন্ধকার ও ষড়যন্ত্রও মোকাবেলা করতে হবে গেমারকে। গেমে রয়েছে দাঁতওয়ালা ভূত-প্রেতের আনাগোনা। গেমার কোনো কারণে পিছু হটলে ঘাড় মটকে ধরে বনের গভীরে নিয়ে যাবে এরা। গেমের শুরুতে চার সপ্তাহ আগে গেমার কীভাবে অলৌকিক শক্তির অধিকারী হয়েছে তার একটি দৃশ্যপট দেখা যাবে। এরপর জঙ্গলের একটি বিশেষ পাতা মাটিতে পড়ে থাকতে দেখবে সে। আরও জানতে ভিজিট করুন :www.thesecretworld.com সাইটটি।