জানার দুনিয়া : আর্জ-মি

আজকের ব্যস্ত জীবনে হাজারও ঝামেলার ভিড়ে অনেক দরকারি কাজের কথাই আমরা ভুলে যাই। তখন মনে হয় কেউ যদি এমন থাকত যে দরকারি কাজগুলোর কথা মনে করিয়ে দিতে পারত, তাহলে অনেক ভালো হতো। ঠিক এই কাজটিই করে দেবে আর্জ-মি নামের সাইটি। আর্জ-মি সাইটের কাজ হচ্ছে যাতে দরকারি কাজ ভুলে গিয়ে একটা ভজঘট পাকিয়ে না ফেলি সেটি নিশ্চিত করা। সাইটের কাজটি খুব সিম্পল। দরকারি বিভিন্ন কাজের জন্য আপনাকে ইমেইলের মাধ্যমে রিমাইন্ডার দেবে এই সাইট। আপনাকে যা করতে হবে তা হলো যে কাজের কথা আপনাকে মনে করিয়ে দিতে হবে সেটির নাম এই সাইটে প্রবেশ করানো, একটা ডেডলাইন ঠিক করে দেওয়া এবং তারপর শুধু বাটনে ক্লিক করা। ব্যস, আর আপনাকে কিছুই করতে হবে না। ওই ডেডলাইন অনুসারে আপনাকে ইমেইল পাঠানোর মাধ্যমে দরকারি সেই কাজের কথা মনে করিয়ে দেবে আর্জ-মি নামের এই সাইট। সাইটের ঠিকানা :http://www.urge-me.com/