মজিলার ৩ সদস্যের পদত্যাগ

অলাভজনক সংস্থা মজিলা ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রেন্ডন এইখ। কিন্তু এটি প্রতিষ্ঠানটির অভ্যন্তরে যথেষ্টই বিতর্ক তৈরি করেছে। আর তারই জের ধরে এবারে মজিলার পরিচালনা পর্ষদের তিন সদস্য পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছেন অনলাইন এডুকেশন স্টার্টআপ স্মুপের সিইও এলেন সিমিনফ, মজিলার সাবেক সিইও গ্যারি কোভাকস এবং জন লিলি। এই তিনজনের পদত্যাগের পর মজিলার পরিচালনা পর্ষদে মাত্র তিন সদস্য অবশিষ্ট থাকলেন। তারা হলেন মজিলার সহ-প্রতিষ্ঠাতা মিশেন ব্যাকার, লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রেইড হফম্যান এবং স্পিজেল অনলাইনের ক্যাথারিনা বর্শার্ট।