নোটিশ বোর্ড
প্রকাশ : ৩১ মার্চ ২০১৪, ২০:২০
ক্যাটস আই
বৈশাখ মানেই উত্সব! পোশাকে লাল-সাদা রং তো থাকছেই, সঙ্গে আছে অন্য রঙের ছড়াছড়ি। ক্যাটস আইয়ের বৈশাখী আয়োজনে এ সময়টায় লিলেন, জর্জেট বা সুতি ফেব্রিকে থাকছে কাট ও প্যাটার্নে ভিন্নতা। পুরুষদের ক্যাজুয়াল উত্সবকেন্দ্রিক বৈশাখী আউটফিটের পাশাপাশি কালারফুল ওয়েস্টার্ন সামার কালেকশন পাবেন ক্যাটস আইয়ের বসুন্ধরা সিটি, গুলশান এবং যমুনা ফিউচার পার্কের শোরুমে।
বৈশাখের রঙে অঞ্জন’স
বাঙালীর প্রাণের উত্সব বৈশাখ। এই উত্সবে রাঙাতে লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন'স এনেছে থিমভিত্তিক সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, কুর্তা। এসব পোশাকে লাল-সাদার পাশাপাশি ব্যবহার করা হয়েছে দেশীয় মোটিফের ক্যানভাস। ডিজাইনের অনুপ্রেরণা হিসাবে থাকছে মৃিশল্পের বিশেষ ঐতিহ্য টেপাপতুল। স্ক্রিন প্রিন্ট/ ব্লক প্রিন্ট এর পাশাপাশি হাতের কাজ করা হয়েছে পোশাকে। বৈশাখের পোশাকের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করতে পারেন ফেসবুকেও। ঠিকানা : www.facebook.com/anjans.bd
ধ্রুপদী বৈশাখী কালেকশন
ধ্রপদী ড্রেস কালেকশন নিয়ে এল বৈশাখী শাড়ি ও সালোয়ার-কামিজের অপূর্ব সমাহার। ঘরে বসে অনলাইনে অর্ডার করুন, পৌঁছে যাবে আপনার ঠিকানায়। যেকোনো অনুষ্ঠানের জন্যও অর্ডার করতে পারেন। ww.Facebok.com/dhrupodi.bd.
এড্রয়েট
বাংলা নবর্বষকে কেন্দ্র করে প্রতিবারের মতো এবারও এড্রয়েট ঢাকা ও ঢাকার বাইরের শোরুমগুলো সাজিয়েছে উত্সবধর্মী পোশাক দিয়ে। বড়দের পাশাপাশি ছোটদের পোশাকেও নিয়ে আসা হয়েছে বৈশাখের বিভিন্ন চিত্র। যাতে করে শিশুরাও এখন থেকেই বাংলা নবর্বষ সম্পর্েক জানতে পারে। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে বাংলার বিভিন্ন চিত্র মোটিফে ফুটিয়ে তোলা হয়েছে।
বির্সগ
বৈশাখকে সামনে রেখে বির্সগ নিয়ে এসেছে নতুন ডিজাইনের সব পোশাক। বৈশাখ উপযোগী নিত্যনতুন ডিজাইনের আরামদায়ক পোশাক নিয়ে বির্সগের এবারের আয়োজন। এছাড়া রয়েছে সময়োপযোগী আধুনিক সব পোশাক। ফ্যাশনে বির্সগ এনেছে ভিন্নমাত্রা। পোশাক হিসেবে থাকছে রং-বেরঙের কালারফুল টপস, থ্রিপিস, শাড়ি, ফতুয়া, পাঞ্জাবি ও অর্নামেন্টস।
ফড়িং এখন রাজশাহীতে
সময়ের রঙিন আবরণ—এই স্লোগানকে ধারণ করে ২০০৬ সালে যাত্রা শুরু করে ফ্যাশন হাউস ফড়িং। নিত্যনতুন ফ্যাশন ভাবনা, রং, নকশা, বৈচিত্র্যের কারণে অল্পসময়ে ক্রেতাদের মন জয় করে হাউসটি। ক্রেতাদের সুবিধার্থে এবং দেশের পোশাককে সবার কাছে পৌঁছে দিতে ফড়িং এবার রাজশাহীতে ৫ম শোরুমটি উদ্বোধন করল। ২৫ মার্চ বেলা ৩টায় রাজশাহী প্রাণকেন্দ্র সাহেব বাজারে বড় পরিসরে ফড়িংয়ের ৫ম শোরুমটি ফিতা কেটে উদ্বোধন করেন অভিনয়শিল্পী ফেরদৌস ও নিপুণ। এই সময় আরও উপস্থিত ছিলেন ফড়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান মাসুম, চেয়ারম্যান রেজাউল কবীর পলাশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসএস ড্রেসল্যান্ডে ছাড়
ফ্যাশন হাউস এসএস ড্রেসল্যান্ড পুরো এপ্রিল মাসজুড়ে তাদের অগণিত ক্রেতাদের জন্য আনস্টিচ থ্রিপিসের উপর ১০ থেকে ৪০% বার্ষিক ছাড় ঘোষণা করেছে।
সমীকরণ
নতুন ডিজাইনের আরামদায়ক পোশাক নিয়ে সাজানো হয়েছে সমীকরণের আয়োজন। রয়েছে সময় উপযোগী আধুনিক সব পোশাক। সমীকরণ বরাবরই ফ্যাশনে নিয়ে আসে নতুন ভিন্নধারার পোশাক।
নতুন ফ্যাশন হাবে অঞ্জন’স
দেশের শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর নতুন ঠিকানা এখন যমুনা ফিউচার পার্ক। সম্প্রতি নতুন এই ফ্যাশন হাবে ফ্ল্যাগশিপ আউটলেট খুলেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। প্রায় ৫ হাজার বর্গফুটের এই আউটলেটে থাকছে শাড়ি, পাঞ্জাবিসহ বিভিন্ন ফেস্টিভ পোশাক। এছাড়া একই ছাদের নিচে মিলবে গহনা, হ্যান্ডি ক্রাফটস, হোমটেক্সটাইলসহ বিবিধ ফ্যাশন এক্সেসরিজ। নানা উত্সবের অনেক পোশাকের জন্য তাই ঢুঁ মারতে পারেন বুধবার বাদে সপ্তাহের যেকোনো দিন।
এম ক্রাফট
বৈশাখী আয়োজনে এম ক্রাফট এনেছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট এবং ছোটদের পোশাক। টাঙ্গাইল তাঁত, কোটা, অ্যান্ডি কটন, কটন, সিল্ক, মসলিন, জয়সিল্ক ও ভয়েলের কাপড়ে ব্লক, মেশিন এমব্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, কারচুপি আর লেসওয়ার্কের কাজ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে পহেলা বৈশাখের রং লাল, সাদা ও মেরুন।
মেঘ
ফ্যাশন হাউস মেঘে এসেছে বৈশাখের পোশাক। এসব পোশাকের নকশা করা হয়েছে লাল-সাদাসহ বিভিন্ ্নরঙে। নকশায় দেখা যাবে আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের আমেজ।
ব্যাঙ
সম্প্রতি চট্টগ্রামের আমিন সেন্টারে ব্যাঙের নতুন শাখা উদ্বোধন করা হয়। দেশের অন্যতম ফ্যাশন হাউস ব্যাঙের ১৭তম শোারুমটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
স্বপ্নচূড়া
স্বপ্নচূড়া ফ্যাশনসচেতন ছেলেদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের ক্যাজুয়াল, ফরমাল শার্ট এনেছে। শার্টগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্র্যাডিশন।
ডিজাইনার রুনির একক ফ্যাশন ইভেন্ট
নিউইয়র্কের সুপরিচিত বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার রুনি তার স্প্রিং কালেকশন নিয়ে এস্টোরিয়ার ক্লাব সনমে এক পূর্ণাঙ্গ ফ্যাশন ইভেন্টের আয়োজন করেছিলেন সম্প্রতি। ২৫ পর্বে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই অনুষ্ঠান। একের পর এক চমকপ্রদ ও আধুনিকতার ছোঁয়ায় রুচিশীল ডিজাইনের পোশাক নিয়ে ২৭ জন মডেল তুলে ধরেন ডিজাইনার রুনির এই স্প্রিং কালেকশন। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন ক্লাব সনমের স্বত্বাধিকারী খন্দকার তৌফিক কাদের। অনুষ্ঠানের কনসেপ্ট ও কোরিওগ্রাফিতে ছিলেন ডিজাইনার রুনি।