বুধবার সকালে লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবলীগ নেতা খুন হয়েছেন। তিনি হলেন থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৫)। এ সময় তার সঙ্গে থাকা তুহিন ও পান্থ নামে অপর দুইজন আহত হয়েছেন। নিহতের ছোট ভাই রেজাউল তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
লালপুর হাসপাতালের চিকিত্সক মজিবুল হক সবুজ বলেন, জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম ছিল। এছাড়া তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।