এসএমসি রাউটার

গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এসএমসি ব্র্যান্ডের ডব্লিউবিআর ১৪এস-এন৫ মডেলের নতুন মাল্টিফাংশনাল ব্রডব্যান্ড রাউটার। এটি দিয়ে উচ্চগতির ক্যাবল বা এক্সডিএসএল সংযোগ দেওয়া এবং শেয়ার করা যায়। এতে রয়েছে ৪-পোর্ট ১০/১০০ এমবিপিএস ল্যান সুইচ, উচ্চগতির ওয়্যারলেস এন (৮০২.১১এন) অ্যাকসেস প্রভৃতি সুবিধা, যা ১৫০ এমবিপিএস গতি সমর্থন করে। এর মূল্য ১,৮৫০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১।