অ্যান্ড্রয়েডের জন্য আউটলুক ওয়েব অ্যাপ

উইন্ডোজ ফোন এবং আইওএস ডিভাইসের পর এবারে অ্যান্ড্রয়েডের জন্য মাইক্রোসফট নিয়ে এল আউটলুক ওয়েব অ্যাপ। এর ফলে মাইক্রোসফটের অফিস ৩৬৫ এবং এক্সচেঞ্জ সার্ভিসের সেবা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই গ্রহণ করতে পারবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। শুধু তাই নয়, অফিস ৩৬৫-এর গ্রাহকরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইমেইল, কন্টাক্ট এবং ক্যালেন্ডার ফিচারও ব্যবহার করতে পারবে। অ্যান্ড্রয়েডের জন্য এই অ্যাপ্লিকেশনটি নিয়ে আসা প্রসঙ্গে এক ব্লগপোস্টে মাইক্রোসফট লিখেছে, ‘বর্তমানে সকল ইমেইলের প্রায় অর্ধেকই প্রথমে ফোন থেকেই দেখা হয়। ফলে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যমে এখন পরিণত হয়েছে স্মার্টফোন। স্মার্টফোনে তাই সব ধরনের যোগাযোগ যেন সহজে করা যায়, সেজন্যই আমরা আইওএস ও উইন্ডোজ ফোনে আউটলুককে নিয়ে এসেছি। এবারে স্মার্টফোনের বাজারে অন্যতম বৃহত্ শক্তি অ্যান্ড্রয়েডেও চালু হলো এই সেবা।’ এর সাথে ওয়ানড্রাইভকেও সংযুক্ত করে দেওয়া হয়েছে। ফলে মাইক্রোসফটের ক্লাউড স্টোরেজ সেবাও এর মাধ্যমে সহজেই গ্রহণ করা যাবে।