পালিত হচ্ছে লংহর্ন কর্পোরেট মান্থ
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
জনপ্রিয় টোনার ব্র্যান্ড লংহর্নের পরিবেশক কম্পিউটার ভিলেজ এপ্রিল মাসকে ‘কর্পোরেট মান্থ’ হিসেবে ঘোষণা করেছে। এ মাসে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য বিশেষ প্রোমোশন চলবে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে তৈরি লংহর্ন টোনার অন্যান্য টোনারের তুলনায় ৩০% পর্যন্ত বেশি পৃষ্ঠা প্রিন্ট করতে সক্ষম। ফলে এটি অত্যন্ত ব্যয়সাশ্রয়ী একটি টোনার। লংহর্ন কর্পোরেট টোনার ১০০% রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। ফোন :০১৭১৩২৪০৭৭৫, ০১৭১৩২৪০৭৩৪।