তথ্যপ্রযুক্তি শিক্ষায় বৃত্তি
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৩
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিএসডিআই) স্বল্পমেয়াদি কারিগরি শিক্ষায় ভোকেশনাল ট্রেনিং ফর ইয়ুথস শীর্ষক প্রকল্পে বিভিন্ন কোর্সে সর্বোচ্চ ৭০% বৃত্তি প্রদান করছে। এসব কোর্সের মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, মাল্টিমিডিয়া, হার্ডওয়ার মেইন্ট্যানেন্স, ট্রাবলশুটিং, সিসিএনএ ও অনলাইনে আয়। আবেদনের শেষ তারিখ ২৪ এপ্রিল। অনলাইনে আবেদন করার ঠিকানা http//:scholarship.bsdi-bd.org।