এএমডি এ১০-৬৮০০কে প্রসেসর
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ১৯:৪৫
ইউসিসি বাজারে এনেছে এএমডি ব্র্যান্ডের রিচল্যান্ড সিরিজের এ১০-৬৮০০কে এপিইউ প্রসেসর। কোরআই৫ সমতুল্য এই প্রসেসরে রয়েছে ৮ সিরিজের ৮৬৭০ ডিসস্ক্রিট গ্রাফিক্স কার্ড, ৪ এমবি ক্যাশ। ৩২ ন্যানোমিটারে তৈরি প্রসেসরটির ক্লক স্পিড ৪.১ গিগাহার্জ যা টার্বো মোডে ৪.৪ গিগাহার্জে কাজ করে। ডিডিআর৩ র্যাম সমর্থিত প্রসেসরটি এইচডি গ্রাফিক্স দিতে সক্ষম। ফোন :০১৮৩৩৩৩১৬০১-২৪।