ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ ২৬ মে

মেমোরিয়াল ডে উপলক্ষে ২৬ মে রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়। ‘মেমোরিয়াল ডে’ যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকলেও দেশটির নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন: জিতেছেন সানি, আসন ধরে রেখেছেন হেমা মালিনী

ইত্তেফাক/জেডএইচ