কাউখালীতে জাতীয় যুব সংহতির (জেপি) প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৭
পিরোজপুরের কাউখালীতে জাতীয় যুব সংহতি (জেপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার যুব সংহতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা, কেক কাটা, মিলাদ মাহফিল প্রভৃতি। উপজেলা যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার, পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক শাহ আলম নসু, জেপির প্রচার সম্পদাক নেপাল চন্দ্র দে, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মিলটন, সাংগঠনিক সম্পাদক শেখ লিটন, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মঞ্জুরুল মাহফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, মিজানুর রহমান প্রমুখ। এ কর্মসূচীতে জাতীয় যুব সংহতির প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।