সরিষাবাড়ীতে বাক প্রতিবন্ধী যুবক পাওয়া গেছে
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
প্রকাশ : ০২ এপ্রিল ২০১৪, ২১:৩৭
জামালপুরের সরিষাবাড়ী-মাদারগঞ্জ সীমান্তবর্তী কয়ড়া পাটাদহ বাজারে একজন বাক প্রতিবন্ধী যুবক পাওয়া গেছে। ওই প্রতিবন্ধী যুবককে ২০ দিন আগে কয়ড়া বাজার টেম্পো স্ট্যান্ডে পাওয়া যায়। বর্তমানে সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের শিক্ষক জহুরুল ইসলামের তত্ত্বাবধানে আছে। তার গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, বয়স আনুমানিক ২৫। পরনে লাল-সাদা চেক হাফ শার্ট, সাদা চেক লুঙ্গি ছিল। তার কপালের বাম পাশে একটি কাটা দাগ আছে। সে কথা বলতে পারে না, অধিকাংশ সময়ই কান্নাকাটি করছে। কিছু জিজ্ঞাসা করলে সে বিবাহিত ও স্ত্রী-সন্তান আছে বলে ইশারায় বুঝায়।
এ যুবকটির সন্ধান পেতে যোগাযোগ করুন: মোঃ জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক, কয়ড়া পাটাদহ উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর। মোবাইল: ০১৭১৯-৭২০০৫২ অথবা রফিকুল বিএসসি ০১৭১৬-৮৩৫২৩৯।