জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবিধানিক গণতান্ত্রিক ধারা সুসংহতকরণ, অর্থনৈতিক মুক্তি, দারিদ্র্য বিমোচন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে জাতীয় যুব সংহতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ দেশের উন্নয়নের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী দিনেও জাতীয় যুব সংহতি কাজ করে যাবে বলে জানিয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এম. এ কাইয়ুম। বুধবার জাতীয় যুব সংহতির ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি জেড সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক রাশেদুল হাসান, কেন্দ্রীয় সদস্য এস. কে সবুজ, মো. জামিল, মো. মামুন, এস. এ তাহের, আলীম প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি