মালয়েশিয়ান দাবায় খেলতে গেলেন নিয়াজ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অলিম্পিক স্পোর্টস হোটেলে ডিওয়াইটিএম রাজা ড. রাজা নাজরিন শাহ কেএল ইন্টারন্যাশনাল ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হবে। অংশগ্রহণ করছেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, ফিদে মাস্টার ফাহাদ রহমান ও রেটিংপ্রাপ্ত খেলোয়াড় আনিসুজ্জামান জুয়েল। ১৯টি দেশের ১১ গ্র্যান্ড মাস্টার ৫ মহিলা গ্র্যান্ড মাস্টার এবং ১৩ আন্তর্জাতিক মাস্টারসহ ৮৮ দাবাড়ু অংশগ্রহণ করছেন।