বিদেশি আইটি ব্যবসায়ীদের জন্য বেসিসের সেমিনার
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৪, ২০:৩১
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে এবং ঢাকাস্থ নেদারল্যান্ড দূতাবাস ও নেন রোড বিজনেস ইউনির্ভাসিটির সহযোগিতায় ‘নেদারল্যান্ড আইটি কোম্পানির জন্য যৌথ ব্যবসার সুযোগ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বেসিস সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি শামীম আহসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি সচিব এনআই খান এবং ঢাকাস্থ নেদারর্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্যারেল রিচার। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন বেসিস পরিচালক এবং ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট ২০১৪-এর আহ্বায়ক একেএম ফাহিম মাশরুর। এ ছাড়াও বেসিস মিলনায়তনে দুই দিনব্যাপী বিটুবি ম্যাচমেকিং অনুষ্ঠিত হচ্ছে।