আজ ২৯ নভেম্বর নাগেশ্বরী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তি বাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণে পরাজিত পাক বাহিনী নাগেশ্বরী ছেড়ে চলে যায়।
২০ নভেম্বর উপজেলার রায়গঞ্জে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর প্রবল আক্রমণে ক্ষতিগ্রস্ত পাক বাহিনীর ২৫ পাঞ্জাব রেজিমেন্ট পিছু হটে নাগেশ্বরীর দক্ষিণ ব্যাপারীহাটে শক্ত ডিফেন্স গড়ে তোলে। মুক্তিবাহিনী ও ভারতীয় বিএসএফএর ১২ রাজপুতনা রাইফেলস সংগঠিত হয়ে ২৮ নভেম্বর রাতে তাদের উপর সাড়াশী আক্রমণ চালায়। পরাজিত পাক সৈন্যরা ২৯ নভেম্বর ভোরে দক্ষিণ ব্যাপারীহাট ছেড়ে কুড়িগ্রামে পালিয়ে যায়। হানাদার মুক্ত হয় নাগেশ্বরী। সর্বত্র উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।