দাগ লুকোতে কনসিলার

মুখ বা গলার দাগ নিয়ে অনেকেরই চিন্তার শেষ নেই। অনেক সময় ব্রণের জন্য বাহিরে মুখ দেখাতেও লজ্জা লাগে। এমন পরিস্থিতি থেকে সহজেই পরিত্রাণ পেতে একটু কৌশলী হলেই হয়ে যায়। কনসিলারই হতে পারে এই সময়ের আপনার সবচেয়ে কাছের বন্ধু। এ নিয়ে এবারের আয়োজন। সবকিছুই ঠিক আছে শুধুমাত্র বা গালের ব্রণটা গোলমেলে পাকিয়ে দিল। কী করা যায়? আপনার পারফেক্ট লুকটি এমনভাবে হয়ে যেতে পারে মন খারাপ করা লুক। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে কনসিলার। মুখের যেকোনো দাগ, বলিরেখা, ব্রণ অ্যাকনে লুকোতে ডাক পড়ে কনসিলারের। কনসিলার লিক্যুইড হতে পারে আবার সলিডও হতে পারে। কনসিলার ব্রাশ দিয়ে লাগানো যেতে পারে। আঙুল দিয়ে কনসিলার লাগানো সুবিধাজনক মনে হলে রিং ফিঙ্গার দিয়ে চেষ্টা করুন। পারফেক্ট শেড হাফ শেড হালকা এবং এক শেড গাড় রঙের কনসিলার ব্যবহার করতে হবে। নাক, চিবুক ও চোখের বাইরের অংশে ঔজ্জ্বল্য আনার জন্য লাইট টোন এবং বলিরেখার ও দাগ আড়াল করার জন্য গাঢ় রঙের কনসিলারটি ব্যবহার করুন। কনসিলার লাগাতে লিক্যুইড বা সলিড ফাউন্ডেশনের আগে লাগিয়ে কনসিলার ব্যবহার করতে হবে। কিন্তু ক্রিম বা পাউডার ফাউন্ডেশন হলে আগে কনসিলার লাগাবেন। ডটের মতো করে ফাউন্ডেশন লাগিয়ে স্পঞ্জ বা আঙুল দিয়ে হালকা চেপে মিশিয়ে দিন। ত্বকে মসৃণ ভাব আনার জন্য উপরে দিন পাউডার। চোখের নিচে বলিরেখা থাকলে ফাউন্ডেশন লাগিয়ে ড্রাই কনসিলার লাগাতে হবে। আর যদি ডার্ক সার্কেল থাকে, তা গাঢ় রঙের কনসিলার দিয়ে ঢাকতে হবে। ডার্ক সার্কেল ঢাকার সময় চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকার সময় ময়েশ্চারাইজার সমৃদ্ধ কনসিলার ব্যবহার করতে হবে। না হলে ত্বক শুকনো হয়ে ফাইন লাইন বেরিয়ে আসতে পারে। গলার ভাঁজ ঢাকতে কনসিলার বা ফাউন্ডেশন দিয়ে সহজেই গলার ভাঁজ বা দাগ ঢাকা যায়। কনসিলার দিয়ে খুঁত ঢাকতে আঙুলের ডগায় সামান্য কনসিলার নিয়ে ওই অংশে লাগান। বেশি কনসিলার লাগালে কৃত্রিম মনে হবে।  প্রথমে স্কিন টোনে অনুযায়ী গলায় বেজ মেকআপ করে নিন। অর্থাত্ ফাউন্ডেশন লাগিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখুন মুখ এবং গলার রং যেন আলাদা না হয়।  নিজের স্কিন টোনের চেয়ে দু শেড গাঢ় রঙের ফাউন্ডেশন বা কনসিলার আঙুল দিয়ে ডট ডট করে লাগিয়ে নিতে হবে। তারপর তা স্পঞ্জ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে।  শেষে লাগান পাউডার। পাফের পরিবর্তে ব্রাশ দিয়ে পাউডার লাগালে তা অনেক ভালো ব্লেন্ড হয়। পাউডার লাগিয়ে একেবারেই হালকা ওয়াটার স্প্র্রে করে দিলে মেকআপ বেশিক্ষণ থাকবে ।