নতুন যুগের প্রকৌশলী হতে

উন্নত ক্যারিয়ার ও যুগোপযোগী প্রফেশনের গুরুত্ব এখন সবাই বোঝে। আর এমন একটি ক্যারিয়ার হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এই বিষয়ের কোর্স এসএসসি বা ‘ও’ লেভেল শেষ করে শুরু করা যায়। এরপর চার বছরের অনার্স বা সমমান পর্বে ভর্তি হওয়া যায়। বিশ্বজুড়ে উড়োজাহাজ শিল্পের বিকাশের সাথে সাথে এই বিষয়ক ডিগ্রিধারীদের চাহিদা ব্যাপকভাবে বেড়ে চলেছে। এদেশের অনেক শিক্ষার্থীই সাফল্যের সাথে এই ডিগ্রি নিয়ে উন্নত ক্যারিয়ার গড়েছে। এই কোর্সে গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ বিষয়ের শিক্ষার্থীরা কোর্স শুরু করার ১৮ মাস পর পান আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর আঠারো মাস পর পান লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পান টপ আপ বিবিএ বা বিএসসিএটি। এই ক্ষেত্রে লেভেল-৩ বা ‘এ’ লেভেল করতে সর্বমোট খরচ পড়ে ৩ লক্ষ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে সর্বমোট খরচ পড়ে ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১ বছর ইউকে’র কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ পে করতে হয়। আনন্দের বিষয় এখন লেভেল-৬ করা যাচ্ছে এদেশ থেকেও। এ কোর্সে ভর্তির সময় লাগে ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং প্রয়োজনীয় ফি। এসব বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা, ফোন :০১৯২৬৯৬৩৬৫৫। এটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা করতে পারেন। বিশেষ করে এইচএসসি বা ‘এ’ লেভেল পাস করা শিক্ষার্থী যারা ক্রেডিট ট্রান্সফার করে ইউকে, ইউএসএ, কানাডা প্রভৃতি দেশে চলে যেতে ইচ্ছুক তাদের জন্য বেশি কার্যকরী। ফাইনাল ইয়ারে ১ বছর এয়ারপোর্টে ইন্টার্নশিপ করার সুযোগ রয়েছে। এর আরেকটি কোর্স ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল। অ্যারোনটিক্যাল সায়েন্সে স্বল্প মেয়াদি একটি কোর্সও রয়েছে। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য শিক্ষার্থীকে যেতে হয় আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। প্র্যাকটিক্যালের সময় শ্যানন অ্যারোস্পেসে প্রত্যেক শিক্ষার্থী সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত মাসে ৫শ ডলার করে সম্মানী পেয়ে থাকে। আর সার্টিফিকেট পাওয়ার পর শুরুতেই তার বেতন হয় নিন্মে ২০০০ ইউরো, সাথে থাকে আন্তর্জাতিক ধারার সুযোগ-সুবিধা। তবে তার আগে এই বিষয়ে লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয়। মূলত উভয় পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হয়। তবে পরীক্ষার প্রশ্ন সব সিলেবাস অনুসারে হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যথাসম্ভব সহযোগিতা করা হয়।