আপনার কাছের বন্ধুটি কেমন?
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:০০
সকলের জীবনেই একজন কাছের বন্ধু রয়েছে যে কি না প্রতিটি মুহূর্তেই পাশে থাকে। সুখ-দুঃখের প্রতিটি অধ্যায় ভাগাভাগি করে নেয় এই কাছের বন্ধুটি। কিন্তু আপনার কাছের বন্ধুটি কেমন এ নিয়ে কোনো দিন চিন্তা করেছেন? বন্ধুটির রকমফের বা ক্যাটাগরি নিয়ে ভেবেছেন কখনও? তাহলে চট করে দেখে নিন কোন ক্যাটাগরিতে রয়েছে আপনার কাছের বন্ধুটি।
১. আপনার সারাদিন খারাপ কাটলে বা মুড অফ থাকলে—
ক. বন্ধুটি আপনার সঙ্গে অনেক গল্প করে, আপনার মুড অফের কারণ আপনি ভুলেই যান।
খ. সেদিন আর বিশেষ কথা বলেন না, পরের দিন বলেন।
গ. বন্ধুটি শোনে, কিন্তু তারপর ওর নিজের দিন কী রকম কাটল, সেই গল্প শুরু করে দেয়।
২. যেদিন কোথাও ঘুরতে যান, কার পছন্দের জায়গায় ঘুরতে যান?
ক. বন্ধুটি যেখানে নিয়ে যায়, আপনিও সেখানেই যান।
খ. দু’জনে টস করে ঠিক করেন যে, আপনারা কোথায় যাবেন।
গ. আপনার যেখানে যেতে ইচ্ছে করে, সেখানেই যান আপনারা।
৩. আপনার অন্যান্য বন্ধুরা কি কাছের বন্ধুটিকে পছন্দ করে?
ক. হ্যাঁ, আপনারা সকলেই একসঙ্গে আড্ডা দেন।
খ. সকল বন্ধুদের সঙ্গে বন্ধুটির এসএমএস বিনিময় হয়।
গ. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডরা বন্ধুটির সঙ্গে মিশতে পারে না।
৪. আপনার কোনো শো থাকলে বা রেজাল্ট বের হলে…
ক. বন্ধুটি আপনার সঙ্গে সেখানে যায় এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকে।
খ. বাড়িতে বসে একটানা ভিডিও গেম খেলতে খেলতে ভুলেই যায়।
গ. আপনার দরকারে সবসময়েই বন্ধুটি সেই জায়গায় সকলের শেষে পৌঁছায়।
৫. প্রতিবছর আপনার জন্মদিনে বন্ধুটি কী করে?
ক. সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে। আপনার বাকি বন্ধুদেরও ডাকে।
খ. অনেক গিফ্ট নিয়ে আসে, শুধু দু’জনে মিলে সারাদিন আনন্দ করেন।
গ. বন্ধুটির মনে থাকে না, প্রতিবারই আপনার জন্মদিনের কথা ও ভুলে যায়।
৬. তিনি আপনার সবচেয়ে কাছের বন্ধু, তার কারণ—
ক. বন্ধুটি ভীষণ কেয়ারিং আর আপনাকে সবচেয়ে ভালো বুঝতে পারেন।
খ. বন্ধুটির সঙ্গে থাকলে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারেন না।
গ. বন্ধুটি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আপনি যা বলেন সব শোনে।
ফলাফল
৫-১০
বন্ধু হিসেবে এখনও কাছের বলা যায় না। ওকে মানুষ করার দায়িত্ব আপনাকেই নিতে হবে।
১০-১৫
দুর্দান্ত বন্ধু। বন্ধুটিকে হাতছাড়া করবেন না।
১৫-২০
মনে হচ্ছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। তাই সম্পর্কটিকে আবার বিবেচনা করুন।
আপনার স্কোর
ক খ গ
১. ৩ ১ ২
২. ১ ২ ৩
৩. ৩ ২ ১
৪. ৩ ২ ১
৫. ৩ ২ ১
৬. ২ ৩ ১