এসএসসি’র পর ফিন্যান্স অ্যাকাউন্টিংয়ে পড়তে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৪, ১৯:০১
অর্থনীতি নিয়ে লেখাপড়া করার আগ্রহ থাকে অনেকেরই। কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো মাধ্যমিক বা এসএসসি পরীক্ষা। আর প্রকাশিত হয়েছে ইংলিশ মিডিয়ামের পরীক্ষার ফল। এই সময় শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়ে ভর্তি নিয়ে। শুরু হয় ভর্তিযুদ্ধ। এ পর্যায়ে অর্থনীতি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে এসএসসি বা ‘ও’ লেভেল করার পরই। আর এই সুযোগটি দিচ্ছে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে অনুমোদিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাটেক। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করা যেতে পারে এই নম্বরে :০১৯২৬৯৬৩৬৫৩। এদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে। এখান থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা বিভিন্ন স্বনামধন্য কোম্পানিতে যোগ দিতে পারেন। আবার আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানির বিশ্বখ্যাত ইউনির্ভাসিটিগুলোতেও স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যেতে পারেন। এই কলেজে এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর মাত্র চার বছরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিন্যান্সে অনার্স ডিগ্রি অর্জন করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর শিক্ষার্থীকে করতে হবে ১৮ মাসের লেভেল থ্রি অর্থাত্ এনডি; এরপর আরো আঠারো মাসের লেভেল ফাইভ অর্থাত্ এইচএনডি; এরপর চতুর্থ বছর টপ আপ বিবিএ অথবা বিএসসি। এসএসসি বা ‘ও’ লেভেল পাসের পর যেকোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এইচএনডি ইন ফিন্যান্সে মাত্র চার বছরে অনার্স সমমান সম্পন্ন করতে পারে। এক্ষেত্রে লেভেল-৬ করার সুযোগ রয়েছে এদেশ থেকেই। কোর্সটি সেমিস্টার পদ্ধতিতে এডেক্সেলের অধীনে সম্পন্ন করতে হয়। আর এ কারণে বিশ্বের যেকোনো দেশে এডেক্সেল অনুমোদিত কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ পাওয়া যায়। যার ফলে এতে ভর্তি হলে চাকরি বা লেখাপড়া যাই হোক বিশ্বের যেকোনো দেশে ভিসা নিয়ে যাওয়া যায় অল্প খরচে ও সহজে। এটি ফিন্যান্স অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে ফিন্যান্সের বিভিন্ন দিক যেমন—ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফিন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। এটি শেখার পর পৃথিবীজুড়ে চাকরির সুযোগ অবারিত হয়ে যায়। অনেক সময় এই কোর্সে শিক্ষারত অবস্থায়ই পার্টটাইম জব হয়ে যায়। কোর্সটি এসএসসি-এইচএসসি বা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা করতে পারে। চার বছরে এনডি-এইচএনডি ডিগ্রি সম্পন্ন করার ক্ষেত্রে শিক্ষার্থী ১৮ মাস পর পান আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর আঠারো মাস পর পান লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পান টপ আপ বিবিএ বা বিএসসি। এই বিষয়ে পাসকরা শিক্ষার্থীরা সাধারণত চাকরি পায় ব্যাংক, বিমা, লিজিংসহ সব ধরনের বিজনেস খাতে। এছাড়া ফিন্যান্স নিয়ে লেখাপড়া করার কারণে বিষয়টি অন্যান্য সেক্টরেও মূল্যায়ন করা হয়। শুধু তাই নয়, এটি বিশেষ করে অর্থায়ন ধরার কোর্স হওয়ার কারণে পুরো বিশ্বের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজে কোর্সটি সমাদৃত হয়ে আসছে।