জানার আছে : সোলার টয়লেট!

ব্যাপারটা একরকম অভ্যাসেই দাঁড়িয়ে গেছে। বিজ্ঞানীরা যে গবেষণাতেই হাত দেবে তারা সেখান থেকে কিছু একটা বের কর আনবেই। আর তাদের গবেষণার যেন কোনো শেষই নেই। দিনের পর দিন তারা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন আর আমাদের সামনে কখনও মজার আবার কখনও রহস্যময় তথ্য সামনে নিয়ে আসছেন। তাদের গবেষণার মাধ্যমে দিনকে দিন আমাদের পরিচয় হচ্ছে নিত্যনতুন তথ্য আর আবিষ্কারের সাথে। পরিবেশ দূষণ রক্ষায় তেমন তারা গবেষণা করে বের করেছে সোলার টয়লেট। মানব বর্জ্য থেকে শক্তি নেবে এই টয়লেট। অনেক মজার একটি ব্যাপার। আর সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা সৌরশক্তিচালিত টয়লেট উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, নতুন এ টয়লেটটি সৌরশক্তি কাজে লাগিয়ে মানব বর্জ্যকে শক্তিতে রূপান্তর করতে পারবে। আরো জানা গেছে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক মাইকেল হফম্যান এ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন। গবেষক মাইকেল হফম্যান জানিয়েছেন, সূর্যের আলো মানব বর্জ্যের সঙ্গে বিক্রিয়া করে জীবাণু ধ্বংসকারী অক্সিডেন্ট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এ গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বৈদ্যুতিক বাতি জ্বালানো বা টয়লেট স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার রাখার কাজটি করা যায়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘নিউ সায়েন্টিস্ট’ সাময়িকীতে। গবেষকদের মতে, মাইকেল তার উদ্ভাবনের জন্য ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে অনুদানও পেয়েছেন। উল্লেখ্য, মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেটস কিছুদিন আগে টয়লেট প্রযুক্তি উদ্ভাবনের জন্য ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন।