এসপিরিন ক্যান্সারের ঝুঁকি কমায়

দিনে ১টা করে লো ডোজ বা স্বল্পমাত্রার এসপিরিন ট্যাবলেট সেবনে ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায় ১৯ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, দৈনিক ৭৫ মিলিগ্রাম এসপিরিন সেবন যদি ৩ থেকে ৫ বছর পর্যন্ত অব্যাহত রাখা যায় তবে ক্যান্সারের ঝুঁকি কমে। শুধু তাই নয়, নিয়মিত এসপিরিন সেবনে ক্যান্সার নিরাময় ও প্রতিরোধেও ভূমিকা রয়েছে। এছাড়া এসপিরিনের হূদরোগ প্রতিরোধ ও আলঝেইমার রোগ প্রতিরোধেও ভূমিকা রয়েছে। তাই প্রতিদিন ১টা করে লো ডোজ এসপিরিন সেবনের পরামর্শ দেয়া হয়েছে। একটি বৃটিশ সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। তবে যাদের হাইপার এসিডিটি ও গ্যাসট্রিক আলসার আছে তাদের নিয়মিত এসপিরিন সেবনের আগে অবশ্যই সংশ্লি¬ষ্ট চিকিত্সকের পরামর্শ নিতে হবে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ