দক্ষিণ কোরিয়া ভিত্তিক উন্নয়ন সংস্থা পস্কো দাইও বেসরকারি উন্নয়ন সংস্থা এফ এইচ এর মাধ্যমে ঢাকার ধামরাইয়ের দুস্থদের জন্য গৃহায়ণ প্রকল্প বাস্তবায়ন করেছে। গতকাল বুধবার কুল্লা ইউনিয়নের বারিগাওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার এফএইচ এর দুস্থ সুবিধাভোগীদের কাছে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর এবং ফিতা কেটে ঘরগুলোর উদ্বোধন করা হয়। চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির কান্ট্রি ডাইরেক্টর সমরেশ নায়েক। বক্তব্য রাখেন কে এফ এইচ এর প্রোগ্রাম অ্যাডভাইজার জি ইয়াং লি, পস্কো ঢাকা লিয়াজোঁ অফিসের পরিচালক লি জং বাম, পস্কো দাইওর ম্যানেজার চই ইন হিয়াক, এফ এইচ এর প্রোগ্রাম ডাইরেক্টর মিজানুর রহমান। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক অর্পণা রায়, রওফুল আলমসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।