মজিলার সিইও পদ থেকে সরে দাঁড়ালেন ব্রেন্ডন এইখ

মাত্র কদিন হলো মজিলা ফাউন্ডেশনের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ব্রেন্ডন এইখ। কিন্তু এর মধ্যেই এই পদ থেকে সরে দাঁড়াতে হলো তাকে। সমলিঙ্গ বিবাহের বিপক্ষে তার মন্তব্যের কারণেই তাকে এই পদ ছাড়তে হয়েছে। সিইও হিসেবে দায়িত্ব গ্রহণের পর এইখ গত ২৪ মার্চ সমলিঙ্গ বিয়ের বিরুদ্ধে তার অবস্থান পরিস্কার করেন। মজিলা ব্রাউজার থেকে এ সময় ডেটিং সাইট ওকেকিউপিডে প্রবেশ করার সুযোগও বন্ধ করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে ওকেকিউপিড সাইটের ব্যবহারকারীরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। পরে এটি নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠে প্রযুক্তি বিশ্ব। ওকেকিউডিপ ব্যবহারকারীরা বিশ্বব্যাপী মজিলাকে বর্জন করার আহ্বানও জানায়। এর প্রেক্ষিতেই মজিলার এক্সিকিউটিভ চেয়ারওম্যান মিশেল বেকার এইখকে সিইও পদ থেকে অব্যাহতির খবরটি এক ব্লগপোস্টের মাধ্যমে সকলকে জানিয়ে দেন।