বিপনী ডটকম

আসছে বাংলা নববর্ষকে সামনে রেখে বৈচিত্র্য-ময় সব ডিজাইনের পোশাকের পসরা নিয়ে হাজির হয়েছে অনলাইন শপিং সাইট বিপনী ডটকম (www.biponee.com)। বিপনী ডটকমে রয়েছে দুই শতাধিক ডিজাইনের টি-শার্ট বা পোলো শার্ট, যেগুলো পাওয়া যাবে ২২০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। এর বাইরেও ছেলেদের জন্য রয়েছে হাল ফ্যাশনের প্যান্ট, শর্টস, পাঞ্জাবি, চশমা, ঘড়ি, মানিব্যাগ ইত্যাদি। মেয়েদের জন্য এখানে রয়েছে শাড়ি, গহনা, থ্রিপিস, ব্যাগ প্রভৃতি। দেশের যেকোনো স্থানেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য সরবরাহ করে বিপনী ডটকম।