টি প স

জিপ বা রার ফাইলের সাথে কমবেশি পিসি ব্যবহারকারীদের সকলেই পরিচিত। উইন্ডোজের বিল্ট-ইন উইনজিপ এবং উইনরার সাধারণত এই কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর্কাইভাল এসব সফটওয়্যারের জন্য আরেকটি ভালো বিকল্পের নাম ৭-জিপ। ওপেন সোর্স এই সফটওয়্যারটি বিনামূল্যেই ডাউনলোড করে ব্যবহার করা যায়। প্রচলিত প্রায় সব ফরম্যাটের আর্কাইভ ফাইল এটি খুলতে ও তৈরি করতে পারে। লিনাক্সের জন্যও কাজ করে ৭-জিপ। http://www.7-zip.org সাইট থেকে এটি ডাউনলোড করে নেওয়া যাবে।