লবণ একেবারে কম খাওয়াও ক্ষতিকর!

বিশেষজ্ঞগণ বলে থাকেন, লবণ খাবেন কম। লবণের রয়েছে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া। তাই পাতে বাড়তি লবণ একেবারেই মানা। আর লবণ কম খাওয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। বাংলাদেশেও সম্প্রতি শেষ হয়েছে বিশ্ব লবণ সপ্তাহ। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন, শুধু লবণ বেশি খাওয়া ক্ষতিকর তাই নয়, লবণ অতি কম খাওয়াও একই রকম ক্ষতিকর। গবেষকগণ বলছেন, তাই লবণ খেতে হবে ঠিক পরিমাণমত। কমও নয়, বেশিও নয়। এ ব্যাপারে আমেরিকান কলেজ অব কার্ডিওলজির সুপারিশ হচ্ছে, প্রতিদিন ১৫শ মিলিগ্রামের কম লবণ আহার করা উচিত, এক চা চামচের চেয়ে কম। যদিও টিপিক্যাল মার্কিনিরা ২৬শ থেকে ৫ হাজার মিলিগ্রাম পর্যন্ত লবণ আহার করে থাকেন। তবে বিশেষজ্ঞগণ বলছেন, গবেষণায় দেখা গেছে, আমাদের দৈনন্দিন খাবার থেকে যদি সর্বোচ্চ ৫ হাজার গ্রাম পর্যন্ত লবণ খাওয়া হয় তবে তা হূদরোগের জন্য বিপজ্জনক নয়। গবেষকগণ বলছেন, যাদের বয়স ৫০ এর বেশি এবং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা আছে তাদের লবণ কম খাওয়া উচিত। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ