বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৪
ঘরের চালে ক্রিকেটের বল কুড়াতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে জসিম (১২) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। জসিম রাজধানীর মাতুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। শনিবার বেলা ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্র জানায়, শনিবার সকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার সময় বল টিনের চালে উপর পড়ে। জসিম বল আনতে চালে উঠলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সেখানেই গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে দুপুর ১ টায় চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।