আজকের অনুষ্ঠান
প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৫
মহানায়িকা সুচিত্রা সেন ভক্ত পরিষদঃ প্রবাদপ্রতিম বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেনের ৮৩তম জন্মবাষির্কী উপলক্ষে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও কবিতা পাঠ, বিকাল সাড়ে ৫টায়, এফডিসি’র জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনঃ ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণাসহ অন্যান্য দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদঃ মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উপলক্ষে আলোচনা সভা ও তীর্থ যাত্রা, বিকাল ৫টায়, শ্রীশ্রী শিবমন্দির দয়াগঞ্জ, ঢাকা।
নাগরিক ঐক্যঃ ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-বিকল্প ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক, বিকাল সাড়ে ৩টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
শিল্পিতঃ ‘সিনে জগতের মানস-প্রতিমা সুচিত্রা সেন; অমর, অমোঘ এখনও তেমনি ধ্যানে...!!’ শীর্ষক সুচিত্রা সেনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ১০ কবিতাকর্মীর কিছু কথা, সকাল সাড়ে ১১টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিঃ মতিঝিল থানার সম্মেলন, বিকাল ৩টায়, পল্টন কমিউনিটি সেন্টারে।